National

ক্যালেন্ডারে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘অশোভন’, হৈচৈ বিধানসভায়

প্রিয়াঙ্কা চোপড়া এখন অসম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে তাঁর ছবি দিয়েই সাজানো হয়েছে অসম ট্যুরিজমের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার হলুদ পোশাকের একটি ছবিতে তাঁর বক্ষবিভাজিকা উন্মুক্ত। আর সেখানেই বিপত্তি। অসমের বিরোধী কংগ্রেস বিধায়কেরা এধরণের পোশাকে প্রিয়াঙ্কার ছবি রাজ্যের পর্যটন ক্যালেন্ডারে দেওয়া নিয়ে প্রবল আপত্তি তুলেছেন। বিষয়টি পৌঁছয় বিধানসভায়। বিধানসভায় এ নিয়ে সরব হন কংগ্রেস বিধায়কেরা।

২ কংগ্রেস বিধায়ক নন্দিতা দাস ও রূপজ্যোতি কুর্মি এনিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন। তাঁদের দাবি, যে পোশাকে ক্যালেন্ডারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে তা ‘অশোভন’। এ ধরণের পোশাকে সরকারি ক্যালেন্ডারে ছবি রেখে অসম সরকার অসম সমাজের সম্মানহানি করেছে বলেও দাবি করেন তাঁরা। তেমন হলে প্রিয়াঙ্কার জায়গায় অসমের কোনও বিখ্যাত শিল্পীকে এই ক্যালেন্ডারের ব্যবহার করা যেত বলেও দাবি করেন কংগ্রেস বিধায়কেরা। যদিও কংগ্রেসের তোলা এই বিতর্ককে তেমন গুরুত্ব দিতে চায়নি অসমের বিজেপি সরকার। তাদের পাল্টা দাবি, এই ক্যালেন্ডার বিদেশের বিভিন্ন ট্যুর অপারেটরকেও পাঠানো হবে। প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক ফিগার। প্রিয়াঙ্কার পোশাকের ছবি কোনওভাবে অসমের সম্মানহানি করছে বলে মনে করছেন না অসম পর্যটন বিভাগের কর্তারা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026