Entertainment

এক পরিচালক তাঁকে অন্তর্বাসে দেখতে চেয়েছিলেন, বোমা ফাটালেন প্রিয়াঙ্কা

বলিউড এবং এখন হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবার কার্যত বোমা ফাটালেন। যা বললেন তাতে ফের বলিউডে অভিনেত্রীদের অনেক সময় কিসের সম্মুখীন হতে হয় তা পরিস্কার হল।

প্রিয়াঙ্কা চোপড়া যখন বলিউডে চুটিয়ে অভিনয় করছেন তখন তাঁকে ডাকা হত দেশি গার্ল হিসাবে। একের পর এক হিট সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে।

তারপর অনেক ক্ষোভ নিয়ে বলিউড ছেড়ে এখন প্রিয়াঙ্কা হলিউডে একের পর এক সিনেমা, সিরিজে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। সেই প্রিয়াঙ্কা চোপড়া এবার মুখ খুললেন। শুধু মুখ খুললেন বলা ভুল, কার্যত বোমা ফাটালেন।

প্রিয়াঙ্কা চোপড়া একটি সাক্ষাৎকারে বলেন, তখন ২০০২ বা ২০০৩ সাল হবে। তখন তিনি একটি সিনেমায় সুযোগ পান যেখানে তাঁকে এক আন্ডার কভারের চরিত্রে অভিনয় করতে হবে।

সেই সিনেমার শ্যুটিং তখন সবে শুরু হয়েছিল। সে সময় তাঁকে অন্তর্বাস পরে ক্যামেরার সামনে আসতে বলায় প্রিয়াঙ্কা চোপড়া রাজি হননি। আর একটু ঢাকা কিছু চাইছিলেন।

কথাটা জানতে পারেন পরিচালক। তারপর প্রিয়াঙ্কা সামনে থাকাকালীনই তাঁকে না বলে তাঁর পাশে দাঁড়ানো হেয়ার স্টাইলিস্টকে ওই পরিচালক বলেন, তিনি প্রিয়াঙ্কাকে অন্তর্বাসে দেখতে চান।

ওই পরিচালক বলেন, যদি প্রিয়াঙ্কা অন্তর্বাসে ক্যামেরার সামনে না আসেন তাহলে দর্শকরা হলে সিনেমা দেখতে আসবেন কেন? এমন দাবি করে প্রিয়াঙ্কা জানান, সেদিন তাঁর মনে হয়েছিল তাঁর অভিনয় প্রতিভার কোনও দাম নেই। কেবল অন্তর্বাস পরে সামনে আসাটা গুরুত্বপূর্ণ হল!

প্রিয়াঙ্কা চোপড়া সেই সিনেমায় আর কাজ করেননি। এখন কার্যত বলিউডের পর্দা ফাঁস করে চলেছেন প্রিয়াঙ্কা। তাঁর একাধিক দাবিই হইচই ফেলে দিয়েছে। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া দাবি করেছিলেন তাঁকে ইচ্ছা করে বলিউডে চাপা হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026