Entertainment

এতদিন পর কেন বলিউডের বিরুদ্ধে মুখ খুললেন তিনি, উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ছাড়ার কারণ বলতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কেন এতদিন পর মুখ খুললেন তিনি? এবার সেই উত্তরটাও দিলেন।

এক সময়ের দেশি গার্ল এখন কার্যত বিদেশি। নিক জোনাসকে বিয়ে করে এখন ভারতে বেড়াতে আসেন তিনি। একসময় বলিউডে চুটিয়ে কাজ করলেও প্রিয়াঙ্কা চোপড়া এখন আর এখানে কাজ করেননা।

কেন করেননা, কেন তিনি বিদেশি সিনেমায় কাজ করছেন, এসব অনেক জিজ্ঞাসা ভারতীয়দের মনে ছিল। তার উত্তর দীর্ঘদিন না পেলেও অবশেষে তাঁরা পেয়েছেন। আর তা পেয়েছেন প্রিয়াঙ্কার মুখ থেকেই।

কীভাবে বলিউডে প্রিয়াঙ্কাকে কোণঠাসা করা হয়, কীভাবে কাজ দেওয়া হচ্ছিল না, কীভাবে সেই কঠিন টালমাটাল সময় তিনি পার করেছেন, কার্যত দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা।

বলিউডের কিছু মানুষের প্রতি একরাশ ক্ষোভ তাঁর। কিন্তু কেন তিনি এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন? সেই প্রশ্নেরও উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

সিটাডেল নামে একটি সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য চরিত্রে অভিনয় করছেন রিচার্ড ম্যাডেনের বিপরীতে। সেই সিটাডেল নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা জানান, তিনি পডকাস্টে তাঁর ছোটবেলা থেকে বড় হওয়া, কেরিয়ারের প্রথমদিক, কেরিয়ার নিয়ে কথা বলেন।

এখন তিনি বলিউড নিয়ে মুখ খুলেছেন কারণ এখন তিনি বিদেশে যথেষ্ট নিশ্চিন্ত অনুভব করেন। তাই তিনি এখন চান মানুষ জানুন তাঁকে কীভাবে বলিউডের কিছু প্রভাবশালী মানুষ কোণঠাসা করেছিলেন।

কেন প্রিয়াঙ্কা চোপড়াকে আজ বিদেশে পালিয়ে আসতে হয়েছে সেটাই তিনি বোঝাতে চাইছেন। তাঁর পেশাগত জীবনে পাথুরে জমিতে হাঁটার সেইদিনগুলো পার করে তিনি এখন অনেকটা ভাল আছেন। সেটাও বলতে দ্বিধা করেননি প্রিয়াঙ্কা চোপড়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026