Entertainment

স্বামীর কাছে কেঁদে ভাসিয়েছেন তিনি, কেন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন আর এ দেশে কাজ প্রায় করেননা। করেন বিদেশে। সেখানে এমন কি ঘটল যে তাঁকে স্বামীর কাছে কেঁদে ভাসাতে হল?

লস অ্যাঞ্জেলসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালের একটি প্যানেলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে প্রিয়াঙ্কা খোলাখুলিই জানান যে তিনি তাঁর স্বামীর কাছে আগের দিন কেঁদে ভাসিয়েছেন।

স্বামী নিক জোনাস-এর কাছে প্রিয়াঙ্কা তাঁর কষ্টের কথা খুলে বলেন। তিনি এতটাই কষ্টে ছিলেন যে তা কান্না হয়ে বেরিয়ে আসে স্বামীকে কাছে পেয়ে। কিন্তু কি এমন হল যে তাঁকে এভাবে কাঁদতে হল? কে কাঁদালেন তাঁকে?

প্রিয়াঙ্কা জানান, তাঁকে শরীরী কটাক্ষ বা বডি শেমিংয়ের শিকার হতে হয়। তাঁকে বলা হয় তিনি স্যাম্পল সাইজের কোটায় পড়েন না। যা তাঁকে মর্মাহত করে।

এভাবে তাঁকেও যে শরীরী কটাক্ষের শিকার হতে হবে তা বোধহয় আশা করেননি ৪০ বছরের এই সুন্দরী অভিনেত্রী। ফলে তিনি কেঁদে ফেলেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বডি শেমিং অবশ্য এই প্রথম নয়, বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। কেউ বিষয়টিকে গুরুত্বই দেননি। কারও মনে বিষয়টি চাপ ফেলেছে। যেমনটা ঘটল প্রিয়াঙ্কার ক্ষেত্রে। তাঁর স্বামী বলেই নয়, প্রিয়াঙ্কা এই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তাঁর টিমকেও।

প্রিয়াঙ্কা বলেন, এসব থেকে দূরে থাকতে সকলের উচিত তাঁকে যাঁরা ভালবাসেন, তাঁর জন্য যাঁরা ভাবেন, তাঁদের মত মানুষদের দ্বারা পরিবৃত থাকা। যাঁরা তোমায় হাসিখুশি দেখতে চান তাঁদের সংখ্যা যে হাতেগোনাই হয় তাও বলতে ভোলেননি প্রিয়াঙ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026