Entertainment

সদ্য মা প্রিয়াঙ্কা চোপড়া কী দ্বিতীয় সন্তান চাইবেন, বন্ধুদের উত্তর দিলেন দেশি গার্ল

আরও সন্তান কি চাইবেন প্রিয়াঙ্কা চোপড়া? সবে মা হয়েছেন তিনি। এরমধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন। কিন্তু এ নিয়ে বন্ধুদের স্পষ্ট উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক।

সবে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সন্তানের মুখও কেউ এখনও দেখার সুযোগ পাননি। কেবল খবরটা প্রিয়াঙ্কা শেয়ার করেছেন। নিজের খুশি ব্যক্ত করেছেন।

তবে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াঙ্কা। সন্তানের জন্য নিক ও প্রিয়াঙ্কা সারোগেসির আশ্রয় নিয়েছেন। সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা ও নিকের ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। যা নিয়ে ২ জনই উচ্ছ্বসিত।

প্রথম সন্তানই সারোগেসির মাধ্যমে। তবে কি এক সন্তানই ইচ্ছা নিক প্রিয়াঙ্কার? নাকি তাঁরা আরও সন্তান চাইছেন? এরও উত্তর কিন্তু দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে তা ঘনিষ্ঠমহলেই দিয়েছেন তিনি। যা একটি ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এক সন্তানে খুশি নন। তাঁরা একাধিক সন্তানই চাইছেন বলে জানিয়েছেন ২ জন। প্রিয়াঙ্কা চাইছেন কমপক্ষে ২টি সন্তান।

আগামী বছর গুলোয় তাঁরা আরও সন্তান চাইছেন। ২ কমপক্ষে, তার চেয়ে বেশি সন্তানেও যে তাঁদের খুব একটা অমত নেই তাও বুঝিয়ে দিয়েছেন তাঁরা।

২০১৮ সালে পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন ভারতের দেশি গার্ল প্রিয়াঙ্কা। এরপর তাঁদের জীবন সুখে কাটছিল বলেই সামনে এসেছে।

তবে গত ১ বছরে প্রিয়াঙ্কা ও নিকের বিবাহবিচ্ছেদ নিয়ে নানা জল্পনা সামনে আসছিল। কিন্তু যাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তাঁরাই এখন বাবা-মা হলেন। আরও সন্তানও চাইছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026