Entertainment

মা হলেন প্রিয়াঙ্কা, মধ্যরাতে জানালেন খুশির খবর

মা হলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস ও প্রিয়াঙ্কার প্রথম সন্তানের খবর প্রিয়াঙ্কা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। মধ্যরাতে খবরটা শেয়ার করেন তিনি।

তিনি যে মা হতে চলেছেন তা গোপনই রাখা হয়েছিল। অবশেষে মা হওয়ার পর খবর দিলেন প্রিয়াঙ্কা। অনেকের মনে হতেই পারে সেক্ষেত্রে বেবিবাম্পের ছবি শেয়ার করা বা প্রিয়াঙ্কার সাম্প্রতিক ছবিতে সন্তানসম্ভবা প্রিয়াঙ্কাকে বোঝা গেলনা কেন?

কারণ নিজ গর্ভে তিনি তাঁর সন্তান ধারণ করেননি। সন্তানের জন্য নিক জোনাস ও প্রিয়াঙ্কা সারোগেসির সাহায্য নেন। আর সেই খবর তাঁরা কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। তাঁরা চাননি একথা সকলে জানুন। তবে মা হওয়ার পর পর মাতৃত্বের কথা গোপন করেননি প্রিয়াঙ্কা।

মধ্যরাতে এই খবর শেয়ার করেন প্রিয়াঙ্কা। তিনি জানান সারোগেসির মাধ্যমে হওয়া তাঁদের সন্তানের জন্য তাঁরা ভীষণ খুশি। প্রিয়াঙ্কা এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে শুভেচ্ছা।

প্রিয়াঙ্কার ইন্সটাগ্রামের ২৫ লক্ষের ওপর ফলোয়ার খবরটি পেয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেখানে অগুন্তি মানুষ তাঁকে নানা ভাবে শুভেচ্ছায় ভরিয়ে দেন। শুভেচ্ছা জানান লারা দত্ত, সানিয়া মির্জা, ভূমি পেডনেকর, ক্যাটরিনা কাইফ সহ অনেকে।

শুভেচ্ছা জানান বিশ্বের অন্যতম পরিচিত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার-এর সম্পাদকও। প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারি এডিশনে ভ্যানিটি ফেয়ার-এর কভার গার্ল হয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি বারবার নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে নানা কথা সামনে এসেছে। এমনও শোনা গিয়েছিল যে এই ২ সেলেব্রিটির বিবাহবিচ্ছেদ এখন নাকি সময়ের অপেক্ষা। আর সেই জল্পনার মাঝেই কিন্তু তাঁদের কোল আলো করে এল প্রথম সন্তান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026