Entertainment

হিন্দি গানে স্বামীর সঙ্গে চুটিয়ে নাচলেন প্রিয়াঙ্কা

ভিডিও শেয়ার করলেন নিক জোনাস। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। গায়ক স্বামীর সঙ্গে গ্র্যামির অনুষ্ঠানে প্রিয়াঙ্কার খোলামেলা পোশাক তাঁকে যথেষ্ট সমালোচনার মুখে ফেলেছিল। এবার তার থেকে তাঁকে বার করে আনতে নিক একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে নিক ও প্রিয়াঙ্কা মিলে হিন্দি গানের সঙ্গে যেমন খুশি ধরনের নাচে ব্যস্ত।

স্বামী-স্ত্রী দুজনকেই দেখা গেছে লড়কি আঁখ মারে গানের সঙ্গে জমিয়ে নাচতে। নিককে উৎসাহ দিতেও দেখা গেছে হাসিমুখে থাকা প্রিয়াঙ্কাকে। আর নিককে দেখা গেছে একদম ভারতীয় ঢংয়ে নাচতে। গান চলতে থাকে। সুসজ্জিত শ্বেতশুভ্র ঘরে সেই নাচ ক্রমশ যেন জমে ওঠে। প্রিয়াঙ্কাও সাদা কালো পোশাকে নাচতে থাকেন স্বামীর সঙ্গে।

ভিডিওটি ভ্যালেন্টাইনস ডে-তে পোস্ট হওয়ার পর ইতিমধ্যেই ২ লক্ষ শেয়ার হয়েছে। এখনও শেয়ার হয়েই চলেছে। ফ্যানরা ২ জনকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়েই চলেছেন। প্রিয়াঙ্কা আবার নিজে আলাদা একটি পোস্টে নিককে জিআই জো বলে সম্বোধন করেছেন। সব মিলিয়ে এই সেলেব্রিটি দম্পতি ফের একবার সোশ্যাল সাইটে ঝড় তুললেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026