Entertainment

২টি ইচ্ছাপূরণ করতে লক্ষ্য স্থির করলেন প্রিয়াঙ্কা চোপড়া

আপাতত তাঁর ২টি ইচ্ছা। আর সেই ২টি ইচ্ছাকে বাস্তবায়িত করতে চান তিনি। এটাই এখন তাঁর সবার আগে কাজ। তাই এই ২টি ইচ্ছাপূরণ করতে লক্ষ্য স্থির করেছেন তিনি। একথা নিজেই একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বৈবাহিক কারণ থেকে কর্মজীবন। আপাতত তাঁকে বিদেশেই বেশি থাকতে হয়।

প্রিয়াঙ্কার ইচ্ছা ২টি কী? প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর ২টি ইচ্ছার একটি হল একটি ফুটফুটে সন্তানের জন্ম দেওয়া। আর দ্বিতীয় ইচ্ছা হল লস অ্যাঞ্জেলসে নিজের একটি বাড়ি করা। আপাতত এই ২ ইচ্ছা পূরণের দিকেই ছুটছেন তিনি। তিনি এবং তাঁর স্বামী নিক জোনাস মনে করেন লস অ্যাঞ্জেলসে বাড়ির পিছনে টাকা ঢালা একটি ভাল বিনিয়োগ বলেও জানান প্রিয়াঙ্কা।

নিক এত ভাল গান গান। তো প্রিয়াঙ্কা কী তাঁর সঙ্গে গান গেয়ে থাকেন? প্রিয়াঙ্কা জানিয়েছেন নিকের সঙ্গে বাড়িতে থাকলে গান গাইলেও বাইরে এক সঙ্গে গান গাওয়ার কথা ভাবতেও পারেননা। নিক গানের জগতের এক বিস্ময় প্রতিভা। তাঁর সঙ্গে গান গাওয়ার প্রশ্নই ওঠেনা। কোথাও বার হওয়ার থাকলে তিনি যখন ড্রেস করেন সেই সময়ে নিক পিয়ানো বাজাতে ভালবাসেন বলেও জানান প্রিয়াঙ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026