Entertainment

বার্থডে কেকের সামনে সিঁথি ভরা সিঁদুরে প্রিয়াঙ্কা, চর্চা তুঙ্গে

হিন্দু নারীর বিয়ের পর সিঁদুর পরাটাই তো স্বাভাবিক। অন্তত সাধারণ ছাপোষা ভারতীয়ের কাছে সেটাই স্বাভাবিক। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ারা যে সমাজে বিচরণ করেন সেখানে এটা কোনও দিক থেকেই হয়তো স্বাভাবিক নয়। তাই আচমকা সিঁদুর পরা প্রিয়াঙ্কাকে দেখে রীতিমত চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সিঁদুর কোনও বাধ্যতা নয়, নিছক সামাজিক রীতি। তা অনেকে মানেন, অনেকে মানেন না। ফলে আধুনিক জীবনে অনেক নারীই বিয়ে হলেও সিঁদুর পরেন না বা পরলেও সামান্য পরেন। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার মত অভিনেত্রীর সিঁথি ভরা সিঁদুর দেখে নেটিজেনরা রীতিমত চর্চা শুরু করেছেন।

মায়ামিতে স্বামী নিক জোনাস ও পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন প্রিয়াঙ্কা। সেখানে জন্মদিনের কেকের সামনে তাঁকে দেখা গেছে সিঁথি ভরা সিঁদুরে। বিবাহিতা নারীর সিঁথিতে সিঁদুর নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু হয়তো প্রিয়াঙ্কা চোপড়া বলেই চর্চা তুঙ্গে উঠেছে। ছবিটাও হুহু করে ছড়িয়েছে ইন্টারনেটে। আরও ছড়িয়েছে কারণ সিঁদুরটা এমনভাবেই পড়া হয়েছে যে তা রীতিমত নজর কাড়ছে।

নেটিজেনদের অনেকে প্রিয়াঙ্কাকে সমালোচনা করেন অন্য একটি ছবিকে সামনে রেখে। যেখানে একটি ইয়াচে ছুটি কাটানোর সময় প্রিয়াঙ্কাকে ধূমপান করতে দেখা গেছে। অথচ তিনিই গত বছর একটি বিজ্ঞাপনে দাবি করেছিলেন তিনি ছোট থেকে হাঁপানির রোগী। কিন্তু ইনহেলার নিয়ে জীবনে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। এমনকি তাঁর স্বামী ও তাঁর মাকেও চুরুট খেতে দেখা গেছে ছবিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026