Entertainment

লাল পোশাকে বেওয়াচ-এর পোস্টার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা

ইন্সটাগ্রামে তাঁর হলিউড ছবি ‘বেওয়াচ’-এর পোস্টার পোস্ট করলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। পোস্টারে প্রিয়াঙ্কাকে লাল পোশাকে দেখা যাচ্ছে। তবে লাল পোশাক বললেই বেওয়াচের সিরিজের যে পোশাকের ছবি সামনে ভেসে ওঠে, এক্ষেত্রে সেই পোশাকটা ভেবে নেওয়া ভুল হবে! কারণ সিথ গর্ডনের সিনেমা বেওয়াচের পোস্টারে প্রিয়াঙ্কাকে লাল গাউনে দেখতে পাওয়া গেছে।

এই সিনেমায় প্রিয়াঙ্কা খলনায়িকার ভূমিকায়। চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ইতিমধ্যেই মার্কিন মুলুকের অন্যতম সেরা টিভি শো কোয়ান্টিকো-য় প্রথম সিজনে ছিলেন প্রিয়াঙ্কা। তাঁর কাজ দেখে মার্কিন মুলুকে তাঁর নতুন ফ্যান তৈরি হয়েছে অগুন্তি। চলছে কোয়ান্টিকোর দ্বিতীয় সিজনের কাজ। তারমধ্যেই হলিউড সিনেমায় পথচলা শুরু করলেন প্রিয়াঙ্কা। বেওয়াচে তাঁকে দেখতে যদিও অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত। ওদিনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবিটি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026