প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, ছবি - আইএএনএস
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে শেষ। এলাহি এই বিয়েতে নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মার্কিন সংবাদপত্রে এই বিয়ে নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে একটি প্রবন্ধ নিয়েও তোলপাড় শুরু হয়েছে। যেখানে বিয়ের নামে প্রিয়াঙ্কা নিককে সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন বলে কড়া সমালোচনা করা হয়েছে। এরমধ্যেই সদ্যবিবাহিতা প্রিয়াঙ্কার জন্য একটা সুখবর উড়ে এল সাগরপার থেকে। ফোর্বস পত্রিকার বিচারে ২০১৮ সালে বিশ্বের ক্ষমতাশালী মহিলাদের প্রথম ১০০ জনের মধ্যে স্থান হল প্রিয়াঙ্কার। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এই সম্মান পেলেন তিনি।
প্রিয়াঙ্কার ২০১৮-র তালিকায় ৯৪ নম্বরে জায়গা হয়েছে। নিঃসন্দেহে এটা প্রিয়াঙ্কার জন্য খুব বড় সুখবর। খবর পেয়ে সোশ্যাল সাইটে ফোর্বস পত্রিকাকে এই সম্মান তাঁকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশি গার্ল।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…