Entertainment

বুকের কাছে চোখের মত চেরা, পোশাক বিতর্কে প্রিয়াঙ্কা

তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি সাত সমুদ্দুর তেরো নদীর পারে এভাবে চুটিয়ে কাজ করছেন। তাঁর চোখ ধাঁধানো স্টাইল, অসাধারণ ব্যক্তিত্ব আর তুখোড় অভিনয়ে মুগ্ধ মার্কিন দর্শক। জনপ্রিয় হলিউড টেলি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দৌলতে এখন প্রিয়াঙ্কা চোপড়া পাশ্চাত্যের পরিচিত মুখ। প্রাক্তন বিশ্বসুন্দরী প্রকাশ্যে আসা মানেই নতুন কিছু পাওয়া। নতুন ফ্যাশনের ঝলকে মুগ্ধ হওয়া। তাই হলিউডের পাপারাৎজিদের শ্যেনদৃষ্টি এখন সবসময় ঘিরে রাখে তাঁকে। সম্প্রতি ফ্যাশনিস্টা প্রিয়াঙ্কাকে দেখা গেছে পশ্চিমি দুনিয়ার নামজাদা ফ্যাশন ডিজাইনার ডিওন লি-র ডিজাইন করা প্যাস্টেল নীল রঙের পোশাকে। সোশ্যাল মিডিয়ায় সেই স্টাইলিশ স্যুট পরিহিতা প্রিয়াঙ্কার ছবি দেখে নজর ফেরাতে পারছেন না তাঁর অনুরাগীরা। পোশাকটির বুকের কাছে চোখের মত কাটা। আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য হয়ে দাঁড়িয়েছে।

তাঁর স্টাইলিশ জামার বুকের কাছে চোখের মত চেরা অংশ নিয়ে হৈচৈ শুরু করেছেন নেট দুনিয়ার নীতি পুলিশরা। প্রিয়াঙ্কার হটকে স্টাইল স্টেটমেন্ট হলিউড বা বলিউডে যথেষ্ট প্রশংসা কুড়লেও ট্রোল শিকারিদের মন গলাতে পারেনি। ৩৫ বছরের অভিনেত্রীর পোশাককে ‘ব্যাটম্যান আই’ নাম দিয়ে কটাক্ষ করেছে কেউ কেউ। কেউ আবার প্রিয়াঙ্কাকে তাঁর জামা সেলাই করতে পাঠানোর পরামর্শ দিয়ে রঙ্গরসিকতায় মেতে উঠেছেন। প্রিয়াঙ্কার পকেট কেউ কেটে নিয়েছে বলে টিপ্পনীও কেটেছেন অনেকে। কেউ আবার প্রিয় অভিনেত্রীর পোশাক তাঁদের মায়ের চোখে পড়লে ছেঁড়া অংশ রিফু করতে পাঠানো হত বলে বিদ্রূপ করেছেন। যদিও একের পর এক সেইসব ব্যঙ্গবাণের কোনও প্রত্যুত্তর দেননি প্রিয়াঙ্কা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026