Kolkata

রাতেই কলকাতায় আসল দেহ, মঙ্গলবার শেষকৃত্য

প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের বহু প্রথমসারির নেতা। সোমবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বিকেলে হাসপাতাল থেকে দেহ প্রথমেই আনা হয় দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। রাতে প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে কলকাতা রওনা হন তাঁর পরিবার। গভীর রাতে কলকাতায় পৌঁছয় দেহ। রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাতে প্রিয়রঞ্জনের দেহ পিস হাভেনে শায়িত ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রিয়রঞ্জন দাশমুন্সির দেহ শায়িত থাকবে প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সকলেই।

বিরোধী নেতারা যাঁরা তাঁকে শেষশ্রদ্ধা জ্ঞাপন করতে ইচ্ছুক, তাঁদের বিধান ভবনে আসার জন্য অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর বিধান ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হতে পারে হাইকোর্টে। বেলা ১২টার মধ্যেই আকাশপথে দেহ উড়িয়ে নিয়ে যাওয়া হবে রায়গঞ্জে। তারপর কালিয়াগঞ্জে তাঁর বাড়িতে দেহ রাখা থাকবে মিনিট ২০। পরে রায়গঞ্জে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে রাজ্য সরকারের তরফে তাঁকে গানস্যালুট জানানো হবে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026