পৃথ্বী শ-র অভিষেকে শতরান উদযাপন, ছবি - আইএএনএস
দেশের হয়ে অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে উইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে চমকে দিলেন পৃথ্বী শ। শচীন তেন্ডুলকরের পর এমন ব্যাটসম্যান নাকি ভারতে আসেননি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। রনজি ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি, দলীপ ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি। এবার টেস্টের অভিষেক ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে দেশের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসাবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন তিনি পৃথ্বী।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে আনা পৃথ্বী শ এদিন রাজকোটে উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওপেন করেন। শুরু থেকেই নিজের খেলা খেলে যান তিনি। একের পর এক দুরন্ত শটে চমকে দেন। ৯৯ বলে শতরান করেন তিনি। যে শতরানে কোথাও কোনও খিঁচ ছিল না। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত ফের এক বিস্ময় প্রতিভাকে দলে পেয়ে গেল। এটা বড় পাওনা। অন্যদিকে নিজের এই ফর্ম কিন্তু ধরে রাখতে হবে পৃথ্বীকে। রেকর্ড গড়ার পর এবার এটাই এই তরুণ প্রতিভার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…