World

ব্রিটিশ রাজপুত্র ও তাঁর স্ত্রী আর রাজপরিবারের সদস্য নন

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কল আর ব্রিটিশ রাজপরিবারের সদস্য নন। একথা রাজপরিবারের তরফেই ঘোষণা করা হল। আগামী দিনে তাঁরা সাধারণ মানুষ। নীল রক্তের শৌর্যের এখানেই সমাপ্তি। তবে এটা রাজপরিবারের কোনও গোঁসার ফল নয়। প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী নিজেরাই রাজপরিবার থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তা নিয়ে ব্রিটিশ রাজপরিবার একসঙ্গে বৈঠকেও বসে। তারপরই রানি এলিজাবেথ জানিয়ে দেন যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী আর ব্রিটিশ রাজপরিবারে নেই।

প্রিন্স হ্যারি বিয়ের পর থেকে ফ্রগমোর কটেজেই কাটাতেন। ব্রিটিশ রাজপরিবারের এই কটেজ সাজানোর জন্য এতদিনে খরচ হয়েছে ২.৪ মিলিয়ন পাউন্ড। এ টাকা ব্রিটিশদের করের টাকা থেকেই মেটানো হয়েছে। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের সদস্যপদ চলে যাওয়ায় প্রিন্স হ্যারিকে এই অর্থ ফেরত দিতে হবে। তাছাড়া এখন থেকে ফ্রগমোর কটেজে থাকতে গেলে তার ভাড়া গুনতে হবে স্বামী-স্ত্রীকে। যদিও শোনা যাচ্ছে প্রিন্স হ্যারি ও মেগান আগামী দিনে কানাডায় থাকতে ইচ্ছুক।

ব্রিটিশ রাজপরিবারের সদস্য হওয়ায় প্রিন্স হ্যারি ও মেগান এতদিন তাঁদের জন্য বিশেষ সুরক্ষা বন্দোবস্ত পেতেন। সেই সুরক্ষা বন্দোবস্তও আর পাবেন না তাঁরা। আগামী দিনে তাঁরা রয়্যাল হাইনেস-এর খেতাবও পাবেন না। তবে প্রিন্স হ্যারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ নন রানি। বরং তিনি হ্যারির এই সিদ্ধান্তের পর তাঁকে রাজপরিবারের বাইরে এক অন্য জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে হ্যারিকেও রাজপরিবারের কোনও রীতি বাধ্যতামূলকভাবে মানতে হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026