National

নোট বাতিলে অর্থনীতির গতি সাময়িক শ্লথ হলেও ক্যাশলেস অর্থনীতি স্বচ্ছতা আনবে : রাষ্ট্রপতি

নোট বাতিলের জেরে দেশের অর্থনীতি কিছুটা শ্লথ হয়েছে। তবে ক্যাশলেস অর্থনীতির দিকে যেভাবে দেশ এগোচ্ছে তাতে দীর্ঘমেয়াদে দেশীয় অর্থনীতিতে স্বচ্ছতা আসবে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে এমনই আশা ব্যক্ত করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি আরও বলেন, দেশে দারিদ্রের হার কমেছে। নিয়ন্ত্রণে রয়েছে মুদ্রাস্ফীতির হারও। বৃদ্ধির হারও গত বছরের মতই। তবে সার্বিকভাবে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে। পাশাপাশি দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এগোচ্ছে। এদিন রাষ্ট্রপতি আরও বলেন, গ্রামের উন্নতির কথা মাথায় রাখতে হবে। যাতে গ্রামবাসীরা জীবনে বেঁচে থাকার জন্য উন্নত পরিষেবা ভোগ করার সুযোগ পান। দরকার দেশের যুব সমাজের জন্য উপযুক্ত কর্মসংস্থানেরও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি জানান, অসহিষ্ণুতা ভারতের ঐতিহ্য নয়। এদিন দেশীয় উৎপাদন শিল্পের উন্নতির আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশীয় শিল্প সংস্থাগুলিকে উৎপাদনের মান সম্বন্ধে সচেতন হওয়ারও বার্তা দেন তিনি।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026