১২ বছরের কম বয়সী শিশু ও নাবালিকাদের ধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার আইন রূপায়ণে শনিবারই সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাকি ছিল রাষ্ট্রপতির স্বাক্ষর। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই অর্ডিন্যান্সে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে এই আইন বাস্তব রূপ পেল। অর্থাৎ আগামী দিনে দেশের যে কোনও আদালত ১২ বছরের কম বয়সীদের ধর্ষণের ঘটনায় দোষীদের চরম সাজা দিতে পারবে।
অর্ডিন্যান্সে চরম সাজার পাশাপাশি আরও বেশ কিছু সংশোধনী করা হয়েছে। দেশে ধর্ষণের ক্ষেত্রে সাজার মাত্রা আরও কড়া করা হয়েছে সংশোধনীতে। ভবিষ্যতে ১২ বছরের কম বয়সীদের ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য দেশ জুড়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। পুলিশ স্টেশন ও হাসপাতালগুলিকে বিশেষ ফরেনসিক কিট প্রদান করা হবে এই ধরণের ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখতে।
এছাড়া অর্ডিন্যান্সে যেসব সংশোধনী জায়গা পেয়েছে তারমধ্যে রয়েছে ১২ বছরের কম বয়সীদের ধর্ষণের ক্ষেত্রে ন্যুনতম সাজা হবে ২০ বছরের কারাদণ্ড। ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ধর্ষণের ন্যুনতম শাস্তির মেয়াদ ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছরের কারাদণ্ড করা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত শাস্তি প্রদান করা যাবে। আর যদি ১৬ বছরের কম বয়সী কিশোরীদের সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে, তবে ধর্ষকদের যাবজ্জীবন অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন গারদের পিছনেই কাটাতে হবে। দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় লাগাম দিতেই সাজার মাত্রা আরও কঠোর করার রাস্তায় হাঁটল কেন্দ্র। যা অবশ্যই দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…