চলে গেলেন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। রাজ্যে বাম রাজনীতিতে তাঁর নিজের একটা জায়গা ছিল। একসময়ে দমকলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। মাঝে হাসপাতালে ভর্তি হন। তারপর বাড়িও ফেরেন। রবিবার সকালে তাঁর পরিস্থিতির অবনতি হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রতিমবাবুকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে দাঁড়াতেন তিনি।
রাশভারী বনেদী চেহারার প্রতিমবাবুর রাজনীতি ছাড়া ছিল অভিনয়ের শখ। মাঝেমধ্যে সিনেমার পর্দায় তাঁকে দেখতে পাওয়া যেত। অভিনয়ের শখ ছিল কম বয়স থেকেই। মঞ্চেও অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বাম রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…