Entertainment

অকালে চলে গেলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী

বাঙালিদের কানে এখনও তাঁর গাওয়া জিঙ্গল বাজে। বিজ্ঞাপনের জিঙ্গলে প্রবাদপ্রতিম হয়ে উঠেছিলেন তিনি। সেই প্রতীক চৌধুরী চলে গেলেন অকালেই। মঙ্গলবার অফিসেই তিনি অসুস্থতা অনুভব করেন। হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে প্রায় আধঘণ্টার মত তাঁকে বাঁচানোর চেষ্টা চালান চিকিৎসকেরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।

বিজ্ঞাপনের গান গেয়ে লাইম লাইটে আসা প্রতীক চৌধুরী পরে বহু গান গেয়েছেন। বাংলা সিনেমাতেও তিনি চুটিয়ে কাজ করেছেন। এখনও করছিলেন। আসতে চলা একটি বাংলা সিনেমায় গানের কাজ করছিলেন তিনি। তারমধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন প্রতীক।

ছবি – সৌজন্যে – ফেসবুক – @bigpratik

প্রতীক চৌধুরীর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনেক শিল্পীই। এত কম বয়সে একজন শিল্পীর এমন আকস্মিক প্রয়াণ তাঁদের সকলকে অবাক করে দিয়েছে। অনেকেই এদিন খবর পেয়ে হাজির হন তাঁর বাড়িতে। প্রতীক চৌধুরীর জীবনাবসানে বাংলা সঙ্গীত জগত সহ বাংলা বিজ্ঞাপন জগতের এক অমর কণ্ঠ চিরকালের মত নিদ্রায় চলে গেল। বাংলা সঙ্গীত জগতের জন্য অবশ্যই এক বড় ক্ষতি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026