National

কেমন আছেন প্রণব মুখোপাধ্যায়, জানাল হাসপাতাল

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বুধবার অবনতি হয়। ফলে চিন্তায় ছিলেন অনেকে। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে জানাল হাসপাতাল।

নয়াদিল্লি : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার গত বুধবার অবনতি হয়। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। একে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তার ওপর শারীরিক অবস্থার অবনতির খবরে অনেকেই চিন্তায় ছিলেন। ফলে অপেক্ষা ছিল বৃহস্পতিবার হাসপাতালের তরফে কী জানানো হয় সেদিকে। বৃহস্পতিবার হাসপাতালের তরফে অবশ্য সামান্য স্বস্তির খবরই দেওয়া হয়েছে। জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অতি সামান্য হলেও উন্নতি হয়েছে। তবে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন।

দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়ের শ্বাস সংক্রান্ত প্যারামিটারগুলি সাড়া দিয়েছে। যা ভাল খবর। তবে ভেন্টিলেশনেই রয়েছেন। তাঁর দিকে সর্বক্ষণ নজর রাখছে চিকিৎসকদের একটি দল। এদিন হাসপাতালের তরফে প্রণববাবুর শারীরিক অবস্থার অতি সামান্য উন্নতির কথা জানানোর পর বুধবার যে দুশ্চিন্তার পরিবেশ সৃষ্টি হয়েছিল তা কিছুটা হলেও কেটেছে। এখন তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর পরিবার থেকে দেশবাসী।

গত ১০ অগাস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর করোনাও ধরা পড়ে। এদিকে মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় দ্রুত তা বার করতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার ঠিকঠাক হলেও তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখানেই রয়েছেন তিনি। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১০ অগাস্ট হাসপাতালে আনার পর তাঁর করোনা ধরা পড়ার পর কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই জানান তিনি যেহেতু করোনা পজিটিভ তাই গত এক সপ্তাহের মধ্যে যাঁরাই তাঁর সংস্পর্শ এসেছিলেন তাঁরা যেন নিজেদের আলাদা করে নেন। দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেন।

প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি হওয়া ছাড়াও দেশের অর্থমন্ত্রীর পদ সামলেছেন একাধিকবার। তাঁকে এখনও কংগ্রেসের কৌটিল্য বলেই ধরে নেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই উদ্বেগে তাঁর বীরভূমের গ্রামের মানুষ। সেখানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পুজো অর্চনাও হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026