Sports

সংকটজনক ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়

গত সোমবার থেকেই ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তারপর থেকে টানা ভেন্টিলেটরেই রয়েছেনই তিনি। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে রক্ত দিতে হয়েছে। তাঁর অবস্থা অতি সংকটজনক বলেই হাসপাতাল জানিয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল প্যানেল তৈরি করা হয়েছে।

বাংলার ফুটবলের যে কটি নাম চিরদিন ইতিহাসের পাতায় থেকে যাবে তাঁদের একজন অবশ্যই পিকে বন্দ্যোপাধ্যায়। সেই মানুষটির শারীরিক পরিস্থিতি নিয়ে গোটা ময়দান চিন্তায়। আইসিইউ-তে ভেন্টিলেটরে রয়েছেন এই তারকা ফুটবলার। গত ১ মাস ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছেন পিকে বন্দ্যোপাধ্যায়। তাঁর চিকিৎসা চলছিল। বছরের শুরুতেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি।

গত জানুয়ারি মাসে ৮৩ বছর বয়স্ক পিকে বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নানা সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। তাঁর শরীরের টাল ছিলনা। ইউরিনের সমস্যা ছিল। এছাড়া পারকিনসন রোগে আক্রান্ত তিনি। তাঁকে কাবু করেছে ডিমেনশিয়া। সব মিলিয়ে জানুয়ারিতে যখন তিনি হাসপাতালে ভর্তি হন তখনও তাঁর শারীরিক পরিস্থিতি ভাল ছিলনা। যদিও গত ২৩ জানুয়ারি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তারপর এবার ফের ভর্তি করে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠাতে হল চিকিৎসকদের। তাঁর জন্য উদ্বিগ্ন ফুটবলপ্রেমী বঙ্গবাসী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026