Entertainment

তারুণ্যের হাত ধরে ফিরল প্রভুদেবার মুকাবলা

সময়টা ১৯৯৪ সাল। ওই বছর বিভিন্ন হলে মুক্তি পায় ‘হামসে হ্যায় মুকাবলা’ নামে একটি সিনেমা। সিনেমার গল্প নিয়ে কারও মাথাব্যথা না থাকলেও সিনেমাটা অচিরেই মানুষের পা দুলিয়ে দেয়। টেনে নিয়ে যায় হলের দিকে। আকর্ষণ একটি গান। ‘মুকালা, মুকাবলা’ গানটা তখন যেন মানুষের, বিশেষত তরুণ প্রজন্মের হার্টথ্রব হয়ে দাঁড়িয়েছিল। এআর রহমানের সুরে গানটি যেমন মানুষের মন জয় করে তেমনই সেই গানের সঙ্গে প্রভুদেবা-র নাচ। দক্ষিণী এই নৃত্যশিল্পীর রবারের মত শরীরী বিভঙ্গ হলে বসে বসে অনেকের পা নাচিয়ে দিয়েছিল। ২৬ বছর পর ফের ফিরতে চলেছে সেই গান। তাও সেই প্রভুদেবা-র হাত ধরেই।

প্রভুদেবা এখন সিনেমা পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত। তাঁর নতুন সিনেমা ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ নতুন বছরে প্রকাশ পাবে। সেই সিনেমাতেই থাকবে প্রভুদেবার চিরস্মরণীয় নাচ মুকালা, মুকাবলা। প্রভুদেবার সেই স্টেপ পর্যবেক্ষণ করে এবার গানটির সঙ্গে পা মেলাবেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। বলিউডের ২ নব্য প্রজন্মের তারকা। ২ জনেই বলেছেন, প্রভুদেবাকে যথাসম্ভব নকল করার চেষ্টা করেছেন তাঁরা।

‘স্ট্রিট ডান্সার ৩ডি’ সিনেমার প্রযোজনা করেছেন প্রভুদেবা। পরিচালক রেমো ডি’সুজা। রেমো স্বীকার করে নিয়েছেন, ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রভুদেবার মুকালা, মুকাবলা-র ভক্ত। তিনি এখনও ভাবতে পারছেন না যে তাঁর প্রভু স্যারের সেই বিখ্যাত গানকে তিনি এবার চিত্রায়িত করতে চলেছেন। নতুন বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘স্ট্রিট ডান্সার ৩ডি’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026