Entertainment

করণ জোহরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে মুখ খুললেন প্রবাল গুরুঙ্গ

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি। আর তা থেকেই আগুনের মত ছড়িয়ে পড়ে একটি কথা। বলিউড প্রযোজক-পরিচালকের সঙ্গে নাকি নেপালের ডিজাইনার প্রবাল গুরুঙ্গ-এর প্রেমের সম্পর্ক রয়েছে। ২ জনের মধ্যে ভালবাসা তৈরি হয়েছে। একে অপরকে ডেটিংও করছেন। মহিলা হলে কথা ছিল। এক্ষেত্রে আবার ২ পুরুষ নিয়ে এমন খবর আলোর চেয়েও দ্রুত সকলের কাছে পৌঁছে যেতে থাকে। আমজনতা থেকে টিনসেল টাউন সর্বত্র ফিসফাস শুরু হয়ে যায়।

নিউ ইয়র্কবাসী প্রবাল গুরুঙ্গ অবশেষে প্রকাশ্যে এসে বলতে শুরু করেছেন তাঁর সঙ্গে করণ জোহরের কোনও প্রেমের সম্পর্ক নেই। পুরোটাই গুজব। তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। কিন্তু তাই যদি হবে তবে গত রবিবার প্রবাল করণ জোহরের সঙ্গে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, আর যে ছবি ঘিরে এত কাণ্ড, সেই ছবিটা তিনি সরিয়ে নিলেন কেন? বন্ধুই যদি হবেন তো রেখে দিতেন ছবিটা! এমন কথা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন অনেকে।

সেই ছবি যা ঘিরে গুজব, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @troublewithprabal

প্রবাল আরও জানিয়েছেন, করণ জোহরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে একথার কোনও মানে নেই। করণ তাঁর খুব ভাল বন্ধু, মেন্টর, গুরু এবং বড় দাদার মত। তিনি করণ জোহরকে সম্মান করেন। গুরুঙ্গ এদিন সোশ্যাল মিডিয়ায় জানান তিনি করণকে ভালবাসেন, তবে একজন বন্ধুর মতন। প্রবাল আরও বলেন, তাঁর গত ৫ বছর ধরে অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ঠিকই। তবে তিনি করণ জোহর নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026