State

৬ দিনে বাঁধা পড়ল পৌষমেলা

শীতের মরসুমে নরম রোদ গায়ে মেখে চিড়িয়াখানা, ময়দান বা হালফিলের ইকো পার্কে পিকনিকে মাতেন অনেকেই। কেউ আবার চেনা গণ্ডি থেকে একটু দূরে কোথাও পাড়ি দেন। সেই কাছেপিঠে বেড়ানোর জন্য শান্তিনিকেতনের পৌষ মেলার জুড়ি নেই। নয় নয় করে দিন দশেক ধরে চলে বিকিকিনি। তার ফাঁকে ফাঁকে পর্যটকরা মজে যান লোকশিল্পীদের বাহারি অনুষ্ঠানে। কিন্তু পরিবেশ দূষণ রোখার জন্য এবার থেকে ৬ দিনের জন্য বসবে এই মেলা। এমনই নির্দেশ দিল গ্রিন ট্রাইব্যুনাল। ৩ সদস্যের তদারকি কমিটির নজরদারিও চলবে মেলার উপর।

১৮৪৩ সাল। কুড়ি জন অনুগামীকে নিয়ে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ক্যালেন্ডারে দিনটা ছিল ৭ পৌষ। ১৮৯৪ সালে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার ৩ বছর পূর্তি উপলক্ষে মন্দিরের উল্টোদিকের মাঠে ৭ পৌষ ছোট করে শুরু হয় পৌষমেলা। এরপর মেলা জনপ্রিয়তা পেলে জায়গার অভাব দেখা দেয়। মেলা উঠে আসে পূর্বপল্লির মাঠে।

কালের বিবর্তনে সেদিনের গ্রাম্য পৌষ মেলা আজ পরিণত হয়েছে শহুরে বাণিজ্য উৎসবে। পরিবেশপ্রেমী ও স্থানীয় প্রবীণ আবাসিকদের অভিযোগ, মেলার কারণে ভয়ংকরভাবে পরিবেশ দূষিত হচ্ছে। প্রচুর লোক সমাগমের জন্য দেখা দেয় জলসংকট। পুরো এলাকা ধুলোয় ভরে ওঠে। জল ঢেলেও পায়ে পায়ে ওঠা ধুলোর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। তাই মেলার সময়সীমা কমিয়ে ৩ দিন করার দাবি জানান তাঁরা। এ নিয়ে তাঁরা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। তাঁদের সেই আবেদনে সাড়া দিল ট্রাইব্যুনাল। মেলা বেঁধে দিল ৬ দিনে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026