এমন ভয়াল আগুন বহু বছরের মধ্যে দেখেনি পর্তুগাল। সর্বগ্রাসী আগুন ইতিমধ্যেই কেড়ে নিয়েছে ৬২টি প্রাণ। অনেকের গাড়ির মধ্যে ঝলসে মৃত্যু হয়েছে। মধ্য পর্তুগালের পেডরোগাও গ্রন্দ এলাকা। এখানকার বিশাল জঙ্গল সকলের পরিচিত। সেই জঙ্গলই এখন জ্বলছে। দাউ দাউ করে জ্বলছে হাজারে হাজারে গাছ। শুকনো আবহাওয়া আর প্রবল হাওয়ায় দ্রুত ছড়াচ্ছে আগুনের লেলিহান শিখা। গ্রাস করছে জঙ্গলের অন্যান্য ভাগ। ফিগুইরো দ ভিনোস, কাস্তানেইরা দে পেরা, এই দুই শহরের সংযোগকারী রাস্তাটি এই জঙ্গলের মধ্যে দিয়েই গেছে। ব্যস্ত রাস্তায় শনিবারও অনেক গাড়ি ছিল। জঙ্গলের আগুন আচমকাই এসে পড়ে সেই রাস্তায়। মুহুর্তে গ্রাস করে রাস্তার ওপর তখন থাকা সবকটি গাড়িকে। গাড়িতে আগুন ধরে ঝলসে মৃত্যু হয় আরোহীদের। জঙ্গলের ধার ঘেঁষা জনবসতিতেও আগুন ছড়ায়। সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ৬০০ দমকলকর্মীকে আগুন নেভানোর কাছে নামানো হয়েছে। আকাশপথেও আগুন নেভানোর চেষ্টা চলছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…