World

পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ল বাস, মৃত ২৮ পর্যটক

পাহাড়ি রাস্তা। সেখানে পাহাড়ের গা কেটেই তৈরি হয়েছে রাস্তা। তবে দুর্গম। এ রাস্তা দিয়ে বাস সহ অন্যান্য গাড়ি চলাচল করে হামেশা। তবে রাস্তা পাহাড়ের গা বেয়ে এমনভাবে নেমেছে যে সেখানে স্টিয়ারিং ধরে রাখতে হয় অত্যন্ত সন্তর্পণে। হয়তো সেখানেই কিছুটা ঘাটতি থেকে গিয়েছিল চালকের। যার ফল হল মারাত্মক। পাহাড়ের গা বেয়ে নিয়ন্ত্রণ হারানো পর্যটক বোঝাই বাস গড়িয়ে পড়ল নিচে। মৃত্যু হল ২৮ জনের। আহত আরও ২৮ জন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে পর্তুগালের মাদেইরা দ্বীপে। পর্যটন কেন্দ্র হিসাবে এই দ্বীপ বিখ্যাত। সমুদ্র আর চারধারের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বারবার টেনে আনে এখানে। এদিন যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন জার্মান পর্যটক। যদিও যতজনের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই জার্মান পর্যটকই কিনা তা এখনও পরিস্কার করে জানা যায়নি।

বাসটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন বাসে ৫৬ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা চালকের অমনোযোগের কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে সঠিক কারণ কী তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে মাদেইরা দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026