World

স্বচক্ষে মদের নদী বইতে দেখলেন অনেকে, বাড়ির একতলা ডুবল মদে

মদের ফোয়ারা বলে একটি প্রচলিত শব্দ রয়েছে। কিন্তু মদের নদী, তাও কি সম্ভব? কিন্তু সেটাই চাক্ষুষ করলেন অনেকে। বাড়ির একতলা ডুবল মদে।

এমন কাণ্ড না কেউ কখনও দেখেছেন, না শুনেছেন। চোখে না দেখলে অনেকে বিশ্বাসও করতেননা। কিন্তু সেটাই হল। মদের নদী খরস্রোতা হয়ে নেমে এল পাহাড়ি পথ ধরে। প্রবল তার স্রোত। রাস্তার ধারে কয়েকটি বাড়ির একতলাতেও এই মদের স্রোত ঢুকে পড়েছে। সেসব বাড়ির একতলা মদে ভরে গেছে। সবটাই লাল রংয়ের মদ। যা রেড ওয়াইন নামে বিখ্যাত।

বহুমূল্য এই রেড ওয়াইনের নদীতে বয়ে গেছে ২২ লক্ষ লিটার মদ। ফলে অনুমেয় যে কি বিপুল পরিমাণ মদ পাহাড়ি পথ বেয়ে স্রোতে নেমেছে নিচের দিকে। স্থানীয় অনেকেই অবাক চোখে চেয়ে দেখেছেন মদের এই স্রোত।

স্থানীয় প্রশাসন অবশ্য অবাক হওয়ার চেয়ে ত্রস্ত হয়েছে বেশি। কারণ পাহাড়ি পথ বেয়ে এই মদের নদী যে নদীতে গিয়ে মিশছে সেই নদীর জল দূষিত হচ্ছে। তার বাস্তুতন্ত্রও প্রভাবিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে পর্তুগালের পাহাড়ি এলাকা লেভিরায়। সেখানে রেড ওয়াইন বোতলবন্দি করার জন্য একটি ডিস্টিলারি রয়েছে। সেখানে বোতলে ভরার জন্য একটি ট্যাঙ্কে ২২ লক্ষ লিটার রেড ওয়াইন জমা ছিল।

কোনও কারণে সেই ট্যাঙ্কটি ফেটে যায়। ফলে পুরো ২২ লক্ষ লিটার মদ বেরিয়ে পাহাড়ি রাস্তা ধরে বইতে থাকে। ফলে স্বচক্ষে রেড ওয়াইনের নদী দেখতে পেলেন স্থানীয়রা। অনেকে ছবিও তুলে ফেলেন এই মদের নদীর। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026