Entertainment

বিয়ে করলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে

বিয়ে করলেন পুনম পাণ্ডে। তাঁর দীর্ঘদিনের বন্ধুকেই বিয়ে করলেন তিনি। শেয়ার করলেন বিয়ের ফটো।

মুম্বই : ভারতীয় অভিনেত্রী তথা মডেল হিসাবে পুনম পাণ্ডের খ্যাতি রয়েছে। সিরিয়াল থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। তবে জীবন শুরু মডেল হিসাবে। সাহসী মডেল হিসাবে তাঁর খ্যাতি রয়েছে। ২৯ বছরের এই অভিনেত্রী এবার সাতপাকে বাঁধা পড়লেন। বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু স্যাম বম্বে-কে। তাঁদের বিয়ের ছবি পুনম পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। পুনমের ইন্সটাগ্রামে ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে স্যামও তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন।

পুনম পাণ্ডের সঙ্গে স্যাম বম্বের বন্ধুত্ব দীর্ঘদিনের। ২ জনের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অনেকেরই জানা ছিল। গত জুলাই মাসে পুনম ও স্যাম-এর বাগদান পর্ব সম্পূর্ণ হয়। বাকি ছিল বিয়ের অনুষ্ঠান। সেটা সম্পূর্ণ হল অবশেষে। পুনম পাণ্ডে বিয়ের পর একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ফুলের ডিজাইনের একটি লেহেঙ্গা পরে আছেন। বসে আছেন একটি চেয়ারে। অন্যদিকে পাশে দাঁড়িয়ে আছেন স্যাম বম্বে। তাঁর পরনে শেরওয়ানি। রঙিন শেরওয়ানিতেও রয়েছে ফুলের ডিজাইন। ছবিটা যেভাবে তোলা হয়েছে তার মধ্যে একটা সনাতনি ধারা রয়েছে।

পুনম তাঁর স্বামী স্যামকে উদ্দেশ্য করে লিখেছেন সাত জন্ম তাঁর সঙ্গে কাটাতে চান তিনি। অন্যদিকে স্যাম লিখেছেন চিরদিনের জন্যই এই শুরু। প্রসঙ্গত স্যাম বম্বে পেশায় একজন চিত্র পরিচালক। অন্যদিকে পুনম পাণ্ডের পরিচিতি যথেষ্ট। তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার প্রচুর। তাঁর নিজের একটি সাইটও রয়েছে। সাহসী মডেল হিসাবে তিনি যথেষ্ট পরিচিত। এবার এক নতুন জীবন শুরু হল ২ জনের। একসঙ্গে পথ চলা।

গত মে মাসে তখন লকডাউন চলছিল। সে সময় মুম্বইয়ের মেরিন ড্রাইভে লকডাউন বিধি ভঙ্গ করে বিএমডব্লিউ নিয়ে বার হওয়ার জন্য পুলিশ পুনম ও স্যামকে আটক করে। গাড়িতে এভাবে ঘুরে বেড়ানোর জন্য তাঁদের বিরুদ্ধে মামলাও করে পুলিশ। মহামারি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে অবশ্য তাঁদের আটক অবস্থা থেকে মুক্তি দেয় পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026