Entertainment

কেন রাজনীতিতে পা দেন তিনি, রহস্য উন্মোচন করলেন পুনম

একদম অন্য জগত ছিল তাঁর। সেই বলিউড তারকা থেকে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। অবশেষে জানা গেল কি ছিল সেই পদার্পণের কারণ।

ওয়েব সিরিজ দিল বেকরার-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা। কারণ, রাজনীতির অঙ্গনে বেশ কিছুদিন কাটানোর পর নিজের চেনা অভিনয়ের জগতেই আবার ফিরতে চলেছেন তিনি।

এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু কেন অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি? তা এবার পরিস্কার করলেন পুনম।

১৯৭৭ সালে মাত্র ১৫ বছর বয়সে মিস ইয়ং ইন্ডিয়া হন পুনম ধিলোঁ। নুরি, রেড রোজ, দর্দ, রোমান্স, একের পর এক ছবিতে অভিনয়ের সুবাদে পুনমের খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথমসারি নায়িকা।

২০০৪ সালে পুনম অভিনয়ের জগতের বেড়া ডিঙিয়ে পা দেন রাজনীতির ময়দানে। বিজেপিতে যোগ দেন তিনি। সমাজের জন্য কিছু করতে চাওয়ার তাগিদ থেকেই তিনি রাজনীতিতে পা দেন বলে জানিয়েছেন পুনম ধিলোঁ।

২০১৯ সাল পর্যন্ত বিজেপির মুম্বই শাখার সহসভাপতি পদে আসীন ছিলেন পুনম। বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি।

পুনম জানিয়েছেন তিনি যখন যে কাজটাই করেন, সেটা খুব মন দিয়ে করেন। রাজনীতিতে থাকার সময় তিনি কখনও অভিনয়ের অভাব অনুভব করেননি।

রাজনীতিতে থাকতে গেলে তাঁকে অনেক বেশি সময় দিতে হবে। এছাড়া তিনি নিজে খুবই আবেগপ্রবণ একজন মানুষ। তাই রাজনীতি করাটা আর তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন পুনম।

দিল বেকরার ওয়েব সিরিজটি অনুজা চৌহান-এর লেখা দোজ প্রাইসি ঠাকুর গার্লস-এর অবলম্বনে তৈরি। সিরিজে বাড়ির মালকিন মমতা ঠাকুর-এর চরিত্রে দেখা যাবে পুনমকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026