Entertainment

পূজার আর তর সইছে না, কিন্তু কার জন্য

সলমন খানের নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে। সিনেমার নাম ‘কভি ইদ, কভি দিওয়ালী’। সেই সিনেমায় সুপারস্টার সলমনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। সিনেমায় সলমনের নায়িকা তিনি। সেই কাজ শুরু করতে আর তর সইছে না পূজার। ট্যুইট করে পূজা জানিয়েছেন, ২০২০ সালটা দারুণ করে শুরু হচ্ছে। সলমন খানের সঙ্গে কাজ করার সুযোগ এসেছে। তাই আর তাঁর তর সইছে না।

সলমনের সঙ্গে কাজ করার জন্য যখন আর ধৈর্য ধরতে পারছেন না পূজা হেগড়ে তখন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মতে এই সিনেমায় পূজাকে নেওয়া তাঁর সঠিক সিদ্ধান্ত। কারণ তিনি হাউসফুল ৪-এ পূজার সঙ্গে কাজ করেছেন। তাঁর মনে হয়েছে এই সিনেমায় সলমনের বিপরীতে যদি কাউকে সবচেয়ে বেশি মানাবে তো তিনি পূজা। কারণ সলমনের বিপরীতে পূজা স্ক্রিনে একটা তাজা হাওয়া বইয়ে দেবেন।

কভি ইদ, কভি দিওয়ালী সিনেমায় সলমন খান অবশ্য একদম নতুন অবতারে সামনে আসছেন। যদিও ঠিক কী অবতারে তা পরিস্কার করেননি সাজিদ। অন্যদিকে পূজা একটি ছোট্ট শহরের মেয়ে হিসাবে এই সিনেমায় সলমনের নায়িকার ভূমিকায় থাকবেন। সিনেমাটি ২০২১ সালের ইদে মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত সলমন খানের ইদে প্রথম প্রকাশিত সিনেমা ছিল ‘জুড়ওয়া’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026