ফাইল : পূজা হেগড়ে, ছবি - আইএএনএস
তিনি যখন তাঁর গাড়িতে সফর করেন তখন গাড়িতে জঞ্জালের ব্যাগ থাকে। যাতে জঞ্জাল ভরাও থাকে। মানুষ তাঁর গাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন। যত্নে রাখেন গাড়ির প্রতিটি কোণা। সেখানে কিনা গাড়িতে জঞ্জালের ব্যাগ! কিন্তু কেন?
বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা, যিনি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও যথেষ্ট কাজ করেন, সেই পূজা হেগড়ে কিন্তু নিজের গাড়িতে জঞ্জাল ভরা ব্যাগ রাখার কথা গোপন করেননি। বরং তিনি না জানালে কেউ জানতেও পারতেন না তাঁর এই কাণ্ডের কথা।
তবে পূজা যা করছেন তা শিক্ষণীয়। বলিউড সুন্দরী নিজেই জানিয়েছেন, তিনি যখনই সফর করেন গাড়িতে একটি জঞ্জালের ব্যাগ রাখেন।
গাড়িতে যাওয়ার সময় যাই তিনি জঞ্জাল হিসাবে ফেলে দিতে চান, তা তিনি রাস্তায় ছুঁড়ে দেন না। বরং ওই জঞ্জালের ব্যাগে ভর্তি করেন।
তারপর সফর শেষে সেই জঞ্জাল ভরা ব্যাগ যথাস্থানে ফেলে দেন। অনেকেই যে গাড়ি থেকে রাস্তায় এটা সেটা ছুঁড়ে দেন তা একেবারেই উচিত নয় বলে জানিয়েছেন পূজা।
পূজা জানিয়েছেন, মানুষ যদি একটু সচেতন হন তাহলে পরিবেশ রক্ষা করা যেতেই পারে। পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে পূজার ছোট্ট টিপস যত্রতত্র জঞ্জাল ফেলবেননা। তা নির্দিষ্ট জায়গায় ফেলুন।
সলমন খানের বিপরীতে পূজা হেগড়েকে বলিউডে শেষ দেখতে পাওয়া গেছে কিসি কা ভাই কিসি কি জান সিনেমায়। এছাড়া রাধেশ্যাম, সার্কাস, হাউসফুল ৪, মহেঞ্জোদারো সহ অনেক সিনেমায় তাঁকে দেখা গেছে।
এখন তিনি ব্যস্ত দক্ষিণ ভারতীয় ৫টি সিনেমায় অভিনয় নিয়ে। প্রসঙ্গত একসময় মুম্বইয়ের জুহু সমুদ্রসৈকত সাফাই অভিযানে পূজা হেগড়েকে শামিল হতে দেখা গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…