World

এসকেপ গেম খেলার সময় আগুন, ঝলসে মৃত ৫ কিশোরী

এক বন্ধুর জন্মদিন ছিল। সেই উপলক্ষে তার বাড়িতে হাজির হয়েছিল সকলে। কিশোরীদের সকলেরই বয়স ১৫ বছরের মধ্যে। সকলে আনন্দে মেতে উঠেছিল। নিজেদের মধ্যে ঠিক হয় তারা এসকেপ গেম খেলবে। প্রসঙ্গত ইউরোপ জুড়েই এখন এসকেপ গেমের রমরমা। সেই খেলা চলাকালীন আচমকাই বাড়িতে আগুন লেগে যায়। বন্ধ ঘরেই ঝলসে মৃত্যু হয় ৫ কিশোরীর। আহত হন এক ২৫ বছরের যুবকও। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের কোজালিন শহরে।

আগুন লাগার খবর পেয়েই সেখানে হাজির হয় দমকল। নেভানো হয় আগুন। তারপর বন্ধ ঘরগুলো থেকে এক এক করে বার করে আনা হয় ৫ কিশোরীর ঝলসানো দেহ। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে তদন্তকারীরা বন্ধ ঘরগুলি পরীক্ষা করে সূত্র খোঁজার চেষ্টা করছেন।

এই এসকেপ গেম আসলে কী? কেমন এই খেলা? এসকেপ গেম খেলার নিয়ম হল প্রতিটি প্রতিযোগীকে একটি করে ঘরে বন্ধ করে দেওয়া হবে। তারা সেই ঘরে বন্ধ অবস্থায় থাকবে। সেখানে তাদের একটি ধাঁধার সিরিজ সমাধান করতে হবে। যতক্ষণ না সেই সিরিজের সমাধান তারা করতে পারছে, ততক্ষণ তারা ঘর থেকে ছাড়া পাবেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026