World

মিশরের চেয়েও পুরনো পিরামিডের খোঁজ মিলল, পাওয়া গেল অন্য মহাদেশে

পিরামিড বললেই যে দেশটার ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটা মিশর। কিন্তু এবার প্রাগৈতিহাসিক যুগের ২টি পিরামিডের দেখা মিলল একদম অন্য মহাদেশে।

পিরামিড আর মিশর প্রায় একসঙ্গে উচ্চারিত হয়। মিশর ছাড়া সুদানে কিছু পিরামিড দেখতে পাওয়া যায়। তবে সেগুলি খুব ছোট হয়। পিরামিড বলতে যে বৃহৎ অবাক করা স্থাপত্য চোখের সামনে ভেসে ওঠে তা ওই মিশরেই পাওয়া যায়।

কিন্তু মিশরের চেয়েও আগে পিরামিড তৈরি হত বলেই প্রমাণ মিলেছে। আর তা আফ্রিকায় নয় পাওয়া গেল অন্য মহাদেশে। ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডে এবার পাওয়া গেল ২টি পিরামিড।

প্রত্নতাত্ত্বিকরা এই ২টি পিরামিডের বয়স অনুমান করছেন কমপক্ষে সাড়ে ৫ হাজার বছর। যা প্রাগৈতিহাসিক সময়ের বলেও দাবি করেছেন তাঁরা। পোল্যান্ডের উইলকোপোলস্কা এলাকার উইসকোক গ্রামে ২টি এমন পিরামিডের মত সমাধি পাওয়া গিয়েছে।

খননকার্য চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সময়ই এই ২টি সমাধির খোঁজ মেলে। সদ্য পাওয়া এই ২টি পিরামিডকে পোলিশ পিরামিড বলে ব্যাখ্যা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

মাটি খুঁড়ে যা পাওয়া গিয়েছে তা দেখে বেশ অবাকও বিশেষজ্ঞেরা। কারণ এই পিরামিড ২টি তৈরি করতে অতি বিশাল সব পাথর ব্যবহার করা হয়েছে। এমনও পাথর রয়েছে যার ওজন ১০ টনের ওপর।

২২০ মিটার চওড়া এবং ৪ মিটার লম্বা এই পিরামিড ২টি এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটা দেখে বিশেষজ্ঞদের কাছে এটা পরিস্কার যে এগুলি তৈরির সময় জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলি মাথায় রাখা হয়েছিল।

২টি পিরামিডেই ১টি করে কঙ্কালের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। যাদের পা পূর্ব দিক করে রাখা ছিল। এছাড়া ওই ২টি কঙ্কালেরই আশপাশে বেশ কয়েকটি মাটির পাত্র, পাথরের তৈরি কুঠার এবং অন্য বিশেষ পাত্র পাওয়া গেছে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026