SciTech

বামন গ্রহেও কি প্রাণ আছে, কি দেখে এমন মনে হয়েছে বিজ্ঞানীদের

একসময় একে নবম গ্রহ বলেই মনে করা হত। তবে এখন এটি বামন গ্রহ বলে পরিচিত। সেখানে কি দেখে বিজ্ঞানীদের মনে হল যে প্রাণ থাকতে পারে।

একসময় ভূগোল বইতে পড়ানো হত সৌরমণ্ডলে রয়েছে ৯টি গ্রহ। প্লুটোকেও গ্রহ ধরা হত। পরে প্লুটো গ্রহ হওয়ার বিভিন্ন মাপকাঠিতে উত্তীর্ণ হতে না পারায় সেটি হয়ে যায় ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। গ্রহের মর্যাদা হারায় প্লুটো।

কিন্তু প্লুটোও আর অন্যান্য গ্রহের মতই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এই প্লুটো এবং তার উপগ্রহের ছবি কাছ থেকে তোলে নাসার মহাকাশযান নিউ হরাইজনস। সে প্লুটোর মাটির যে ছবি ২০১৫ সালে তোলে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। চেনার চেষ্টা করেন প্লুটোকে।

আর সেই চেনার চেষ্টা করতে গিয়ে প্লুটোর এমন একটা অংশের খোঁজ তাঁরা পান যে অংশে প্রচুর উৎরাই চড়াই রয়েছে। চরমভাবে অমসৃণ। পাহাড়ে ভরা। সেখানে বেশ কয়েকটি আগ্নেয়গিরির খোঁজ পান বিজ্ঞানীরা।

ভাল করে পরীক্ষার পর বিজ্ঞানীরা জানান সেগুলি আইস ভলক্যানো বা বরফের আগ্নেয়গিরি। বরফের আগ্নেয়গিরি সাধারণ আগ্নেয়গিরির মত গলিত গরম লাভা, গরম ছাই, পাথর উগরে দেয়না, বরং এ থেকে কনকনে বরফ শীতল ঠান্ডা জল উদ্গীরণ হয়। সেটা একসময় প্লুটোতে হত বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

একটা এলাকা জুড়ে অনেকগুলি এমন বরফ আগ্নেয়গিরির খোঁজ পান বিজ্ঞানীরা। তা থেকে তাঁদের ধারনা প্লুটোর মাটির তলায় এক জলের মহাসাগর থাকতে পারে।

আর তা যদি থাকে তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকাটা নেহাত অসম্ভব নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা। প্লুটোকে নিয়ে গবেষণা কিন্তু পুরোদমে চালাচ্ছেন বিজ্ঞানীরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026