National

দেশের প্রথম লোকপাল হচ্ছেন একজন বাঙালি

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি। তাঁর নাম একডাকে চেনেন এ দেশের তাবড় আইনজ্ঞ। তিনি জাস্টিস পিনাকী চন্দ্র ঘোষ। তাঁকে রবিবার দেশের প্রথম লোকপাল হিসাবে বেছে নিল সিলেকশন কমিটি। নিজের মধ্যে বৈঠকের পরই তাঁর নাম ঘোষণা করা হয়। দেশের প্রথম লোকপাল হিসাবে পিনাকী চন্দ্র ঘোষকে বেছে নেওয়ায় ফের দেশে এক ইতিহাস গড়লেন এক বঙ্গসন্তান।

রবিবার সিলেকশন কমিটি বৈঠকে বসে। কমিটির সদস্য হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। এঁরা উপস্থিত থাকলেও কমিটির অন্য সদস্য লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বৈঠকে ছিলেন না। বাকি সদস্যদের সম্মতিক্রমে পিনাকী চন্দ্র ঘোষের নাম চূড়ান্ত হয়।

দুর্নীতির বিরুদ্ধে একজন ন্যায়পাল হিসাবে কাজ করাই হবে দেশের প্রথম লোকপালের কাজ। তাঁর নাম দেশের প্রথম লোকপাল হিসাবে প্রস্তাবিত হওয়ায় খুশি রাজ্যের আইনজীবী মহল। একজন বাঙালি হিসাবে অনেকেই এই সিদ্ধান্ত গর্বিত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026