SciTech

শুয়োরদের জলকাদায় লুটোপুটি খাওয়ার পিছনে লুকিয়ে আছে অন্য কারণ

দেখা যায় শুয়োররা পাঁক, কাদার মধ্যে থাকতে পছন্দ করে। সেখানেই ঘুরে বেড়ায়। কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ।

শুয়োরদের যতই শুকনো জায়গায় রাখা হোক না কেন, তারা জলা বা কাদা আছে এমন জায়গা খুঁজে নেয়। অনেক সময় পাঁকের মধ্যেও ঘুরে বেড়াতে দেখা যায় তাদের।

ফলে প্রাণিটি অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের বাসিন্দা বলে মনে করেন অনেকে। কিন্তু এটা ছাড়া শুয়োরদের গতিও নেই। শারীরিক কারণেই তাদের এভাবে জল, কাদামাখা জায়গায় কিছুটা সময় ঘুরে বেড়াতে হয়।

শুয়োর হল এমন এক প্রাণি যাদের শরীরে কোনও ঘর্মগ্রন্থি নেই। মানুষ গরম লাগলে ঘামতে থাকে। কিন্তু শুয়োরদের ঘর্মগ্রন্থি না থাকায় যতই গরম লাগুক, শরীরের উত্তাপ বেড়ে যাক, তাদের ঘাম হয়না।

আর ঘাম না হলে শরীর অতিরিক্ত গরম শরীর থেকে বারও করে দিতে পারেনা। তাই শরীরের সেই অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বার করে দেওয়ার জন্য শুয়োররা কাদামাটির জায়গায় ঘোরে। তাতে লুটোপুটি খায়।

এতে তাদের শরীরের অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বেরিয়ে যায়। শরীর ঠান্ডা থাকে। এভাবেই তাদের নিজেদের শরীরে বেড়ে ওঠা গরমকে বার করে দিতে হয়।

কাদাজলের ঠান্ডা ভাব শরীরের ওই উত্তাপকে প্রশমিত করে। ফলে না ঘেমেও তারা শরীরটাকে জুড়িয়ে নিতে পারে। ফলে শুয়োরদের যে কাদাজলে বা পাঁকে ঘুরতে দেখা যায় তা তাদের নোংরার মধ্যে থাকার প্রবণতার কারণে নয়, শরীর ঠান্ডা রাখার জন্য।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026