পিয়া বাজপেয়ী, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @piabajpai
মানুষের ব্যক্তিগত জীবন আর কর্মক্ষেত্রকে যে আলাদা রাখতে হয়, ২টি ক্ষেত্রে নিজের মনকে সেভাবে মানিয়ে নিতে হয়, তার আরও এক উদাহরণ হয়ে রইলেন অভিনেত্রী পিয়া বাজপেয়ী।
হালেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা লস্ট। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী-র এই সিনেমায় পিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ফলে তাঁকে যথেষ্ট সময় দিতে হয়েছে শ্যুটিং চলাকালীন।
সিনেমা জুড়েই পিয়ার চরিত্র বারবার সামনে এসেছে। এই শ্যুটিং চলাকালীন পরপর তখন ডেট পড়ছিল। আর ঠিক তখনই ঘটে অঘটনটা।
পিয়া হারান তাঁর ভাইকে। ভাইয়ের মৃত্যু তাঁকে এতটাই মানসিকভাবে ভেঙে দেয় যে তাঁর চোখের জল বাঁধ মানছিল না। দিন রাত কেঁদে চলেছেন। এদিকে তার মধ্যেই শ্যুটিংও পড়ছে।
পিয়া জানিয়েছেন, সে সময় ওই মানসিক ধাক্কা সত্ত্বেও তিনি পরিচালককে দেওয়া প্রতিটি ডেটে শ্যুটিং করতে উপস্থিত থেকেছেন। শ্যুটিং করেছেন। আর তাঁর অভিনয়ে যে তাঁর মনের অবস্থা ফুটে ওঠেনি তার বড় উদাহরণ হল দর্শকদের ভালবাসা।
লস্ট মুক্তি পাওয়ার পর দর্শকরা যেভাবে পিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন তাতে তিনি আপ্লুত। তবে শ্যুটিং জুড়ে ভাইয়ের স্মৃতি, তাঁকে হারানোর যন্ত্রণা, চোখের জল সবই লুকিয়ে তিনি চরিত্রে অভিনয়টা করে গেছেন।
প্রসঙ্গত লস্ট সিনেমাটি কলকাতার পটভূমিতে তৈরি। যেখানে এক তরুণী ক্রাইম রিপোর্টারের একটি স্টোরি করার লড়াই ফুটে উঠেছে। রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…