World

২০০ বছর পর ঘুম ভাঙল মেয়নের, জ্বালামুখ বেয়ে বইছে গরম লাভাস্রোত

কুম্ভকর্ণের ঘুম ভাঙল। ২০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি। আর ঘুম ভাঙতেই লাল চোখে সে শাসাতে লাগল প্রজাদের। প্রবল গর্জনে ফুঁসতে থাকা পর্বত-দৈত্যের কালো ছাইয়ে ঢেকে গেছে আকাশ। এতদিন ধরে পেটের ভিতর জমে থাকা বদরাগ বার করতে হবে তো? সেই রাগ গরম লাভা হয়ে ছিটকে গিয়ে পড়ছে প্রায় আধ কিলোমিটার দূরত্ব অবধি। যার ফলে ঘোর বিপদের মুখে পড়লেন ফিলিপাইন দ্বীপপুঞ্জের আলবে প্রদেশের বাসিন্দারা।

গত রবিবার থেকেই একটু একটু করে ফুঁসে উঠছিল আগ্নেয়গিরি মাউন্ট মেয়ন। গত ৫০০ বছর ধরে প্রায় ৫০ বার এমন করেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। উগরে দিয়েছে গলিত লাভার স্রোত। ১৮১৪ সালে শেষবারের মতো তার তাণ্ডব দেখেছিলেন ফিলিপিন্সবাসী। ২০০ বছরেরও বেশি ঘুমিয়ে থাকা সেই মেয়ন গত সোমবার থেকে আবার ভয়ানক চেহারা নিয়ে জেগে উঠেছে।

ফিলিপিন্সের এই আগ্নেয়গিরি বিপদে ফেলতে পারে বহু মানুষকে। তাই সোমবার থেকেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। আগ্নেয়গিরির আশপাশে থাকা প্রায় ১৫ হাজার মানুষকে এরমধ্যেই সরিয়ে ফেলার কাজ শুরু করে দিয়েছেন উদ্ধারকারীরা। একবার যখন অগ্নুদ্গারণ শুরু করেছে তখন তা এক সপ্তাহেরও বেশি চলবে বলেই মনে করছেন ভূবিজ্ঞানীরা। ফলে আশপাশের অনেক এলাকাই তার গরম ছাই আর গলিত লাভার স্রোতের শিকার হতে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে আগাম লোকজনকে নিরাপদ দূরত্বে সরাতে চাইছে প্রশাসন। নজর রাখা হচ্ছে মেয়নের গতিপ্রকৃতির দিকেও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026