টাইফুনের দাপটে ভেসে ওঠা জাহাজের ভগ্নাবশেষ, ছবি – সৌজন্যে – এক্স – @AFP
২০২৩ সালে একবার তার দেখা মিলেছিল। সে সময় সেটিকে সংরক্ষিত করার কাজ শুরুর আগেই ফের সেটি সমুদ্রের গর্ভে হারিয়ে যায়। অগত্যা তখন কিছুই করা যায়নি। এরপর নানা ঝড় হয়েছে। কিন্তু তার আর দেখা মেলেনি।
অবশেষে সেই কাজটা করে দিল টাইফুন কালমেগি। এর তীব্রতা এতটাই ছিল যে একে সুপার টাইফুন বলে ব্যাখ্যা করা হয়েছে। তার দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় ফিলিপিন্স। কিন্তু ঝড় থামলে বিধ্বস্ত ফিলিপিন্সের হোই আনা সমুদ্রতটে একটি দৃশ্য সকলের নজর কেড়ে নেয়।
দেখা যায় বালি সরে গিয়ে উঁকি দিয়েছে একটি বিশাল জাহাজের উপরের অংশ। কেবল উপরের অংশই দেখা যাচ্ছে। যেখানে কাঠের খাঁচার পর কাঠামোয় জল আটকে আছে। তবে জাহাজটির সিংহভাগ যে বালির তলায় রয়েছে তা পরিস্কার। কেবল দেখা যাচ্ছে একদম উপরের অংশের কাঠ।
জাহাজটির বয়স কত? বিজ্ঞানীরা পরীক্ষার পর জানাচ্ছেন এটি আনুমানিক ১৪০০ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে সমুদ্রে যাতায়াত করত। যখন এই অঞ্চল সংলগ্ন সমুদ্র ছিল বাণিজ্যের রুট।
এই জাহাজটি যে কাঠ দিয়ে তৈরি তা অতুলনীয়। বিশেষজ্ঞেরাও এই কাঠের গুণমান দেখে অবাক হয়েছেন। এতদিন জলের তলায় থেকেও পুরো জাহাজটির কাঠামোই সুন্দরভাবে রয়েছে।
কাঠগুলির কোনও ক্ষতি তেমন হয়নি। জাহাজটি ৫৭ ফুট লম্বা। আপাতত সেটিকে সংরক্ষিত করাই লক্ষ্য সকলের। যাতে সেটি ২০২৩ সালের মত উঁকি দিয়েও আর জলের তলায় হারিয়ে যেতে না পারে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…