এসএস মন্টেভিডিও মারু, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @udemegeorge
তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সময়টা ১৯৪২ সাল। ভারতজুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ। সেইসময় জাপানের একটি বাণিজ্যতরী ভেসে যাচ্ছিল যুদ্ধবন্দিদের নিয়ে। জাহাজটিতে প্রায় ১ হাজারের কাছে অস্ট্রেলিয়ান সেনা ছিলেন।
জাহাজটি দক্ষিণ চিন সাগরের ওপর দিয়ে ভেসে যাওয়ার সময় জানতেও পারেনি জলের তলায় ওত পেতে আছে একটি মার্কিন সাবমেরিন বা ডুবোজাহাজ।
সেই জলের তলায় লুকিয়ে থাকা ডুবোজাহাজ কিন্তু নজর করেছিল এই জাপানি এসএস মন্টেভিডিও মারু নামের জাহাজটিকে। তারপরই তা লক্ষ্য করে ডুবোজাহাজ থেকে ছোঁড়া হয় টর্পেডো।
জলের তলা দিয়ে গিয়ে সেই টর্পেডো চূর্ণ করে দেয় অস্ট্রেলিয়ান সেনা ভর্তি জাহাজটিকে। সমুদ্রে তলিয়ে যায় বিশাল বাণিজ্যতরীটি।
তারপর কেটে গেছে ৮১টা বছর। এতদিনেও কিন্তু সেই জাহাজের ধ্বংসাবশেষের দেখা মেলেনি জলের তলায়। কোথায় হারিয়ে গেল সেই ভাঙা জাহাজ? তারই খোঁজ চলছিল সমুদ্রের অনেক গভীরে।
অবশেষে সেখানেই ফিলিপিন্সের কাছে জলের তলায় তার দেখা মিলেছে। গবেষকেরা তার দেখা পেয়েছেন। পাপুয়া নিউ গিনি থেকে চিনের দিকে যাত্রা করা ওই জাহাজটির চিন পৌঁছনো হয়নি। তবে ৮১ বছর পার করে অবশেষে তার দেখা জলের তলায় পাওয়াটাও বড় পাওনা হিসাবেই দেখছেন গবেষকেরা।
সমুদ্রের তলায় ১৩ হাজার ফুটেরও বেশি নিচে নিশ্চিন্তে শুয়ে আছে জাহাজটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন গবেষকেরা।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…