World

সঙ্গে আসতে পারেননি স্ত্রী, ছুটি কাটাতে তাঁকে বালিশে নিয়ে ঘুরলেন স্বামী

স্বামীস্ত্রীর ছুটি কাটানোর পরিকল্পনা হয়েছিল অনেক দিন আগেই। ব্যবস্থাও সব হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে আটকে যান স্ত্রী। তবে তাঁকে অন্যভাবে সঙ্গে নিলেন স্বামী।

স্ত্রীকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে বেরোনোর পরিকল্পনাটা অনেকদিন ধরেই তৈরি করেছিলেন তিনি। ২ জনে বসে অনেক পরিকল্পনাও করেছিলেন। কিন্তু যখন বেড়াতে যাওয়ার সময় এল তখন এক বিশেষ কারণে স্ত্রীর বেড়াতে যাওয়া আটকে যায়।

অগত্যা স্বামীকে একাই বেড়াতে যেতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়। স্বামী অবশ্য বেড়ানো বাতিল করেননি। তবে স্ত্রীকে অন্যভাবে সঙ্গে নিয়ে যান তিনি।

স্বামী তাঁর স্ত্রীর মুখের ছবি দেওয়া বালিশ তৈরি করেন। তারপর সেটিকে সঙ্গে করে বেড়াতে বেরিয়ে পড়েন। বিমানবন্দরে নিজের সঙ্গে বালিশেরও তাপমাত্রা পরীক্ষা করান তিনি।

এরপর ছুটিতে বিভিন্ন জায়গায় পৌঁছে বালিশের সঙ্গে ছবি তোলেন, ব্রেকফাস্ট থেকে ডিনার সবসময় তাঁর সঙ্গী ছিল বালিশ। এমনকি বিভিন্ন দ্রষ্টব্য স্থানে গিয়ে সেখানে বালিশকে সঙ্গে করে তাঁর ছবি তুলে দেওয়ার জন্য অন্য পর্যটকদের অনুরোধও করেন তিনি।

ফিলিপিন্সের বাসিন্দা রেমন্ড ফরচুনাডো-র এই স্ত্রীর প্রতি ভালবাসার কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ফিলিপিন্সের পালাওয়ানে বেড়ানোর ছবিতে রেমন্ডের সঙ্গে সবসময় দেখা মিলেছে স্ত্রীর মুখের ছবি দেওয়া বালিশের।

রেমন্ডের এমন স্ত্রী অনুরাগ ইন্টারনেটে প্রচুর মানুষের বাহবা অর্জন করেছে। রেমন্ড তাঁর স্ত্রীকে কথা দিয়েছিলেন তিনি জীবনে যেখানেই যাবেন সেখানেই স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেকথা রাখতেই ছুটিতে স্ত্রীর সঙ্গ পাওয়ার এই অভিনব পথ খুঁজে বার করেন রেমন্ড।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026