উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘ম্যানিয়াক’ বলে দাবি করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। এদিন প্রকাশ্যেই আশঙ্কা প্রকাশ করে রডরিগো কিমের সম্বন্ধে একগুচ্ছ কড়া কথা উগরে দিয়েছেন। তাঁর দাবি, কিম ভয়ংকর সব খেলনা নিয়ে খেলছেন। এই করতে করতে যে কোনও সময়ে পরমাণু অস্ত্র ব্যবহার করে এশিয়াকে শেষ করে দিতে পারেন তিনি। কিমের গোলগাল মুখ দেখে ধোঁকা খেতেও সকলকে মানা করেন রডরিগো।
ম্যানিলায় আঞ্চলিক সুরক্ষা সংক্রান্ত বৈঠকে প্রতিবেশি দেশগুলির প্রতিনিধিদের সামনে এদিন প্রকাশ্যেই রডরিগো কিমকে গালমন্দ করেন। এমন কিছু শব্দও তিনি ব্যবহার করেছেন যা লিখিত আকারে প্রকাশ করা মুশকিল। এতটাই আগলছাড়া ছিল তাঁর মুখের ভাষা। উত্তর কোরিয়ার নেতা কিমের এই পরমাণু অস্ত্র নিয়ে খেলা অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা এদিন তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালান ফিলিপিন্সের ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…