World

ফের জেগে উঠেছে তাল, বাড়িঘর ছাড়ছেন মানুষজন

১৮টি গ্রামের ৭ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গেল স্থানীয় প্রশাসন। আরও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাল জেগে ওঠায় দ্রুত সরানো হচ্ছে মানুষজনকে।

২০২০ সালে একবার জেগে উঠেছিল তাল। তারপর ২০২১ সালটা ঘুমিয়ে কাটিয়েছে সে। ২০২০ সালে ঘরদোর ছেড়ে পালানো মানুষ ফিরে আসেন নিজের নিজের জায়গায়।

ফের বসতি জেগে ওঠে আপন ছন্দে। এবার ফের সেই বসতি ছেড়ে সরে যেতে হচ্ছে মানুষজনকে। প্রশাসনই তৎপর হয়ে মানুষজনকে গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই ১৮টি গ্রামের ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তালের গতিবিধির ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণে বাতানগাস প্রদেশে অবস্থিত একটি আগ্নেয়গিরি থেকে গ্যাস ও ধোঁয়া বেরিয়ে আসছে। বৃহস্পতিবার এই দৃশ্যের ভিডিও পোস্ট হয়েছে ফিলিপিন্স ইন্সটিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির ফেসবুক পেজে।

গত ২৬ মার্চ তাল নামে এই আগ্নেয়গিরি জেগে ওঠার পরে ওই আগ্নেয়গিরি থেকে গ্যাস ও ধোঁয়া নির্গত হতে শুরু করে।

প্রসঙ্গত তাল ফিলিপিন্সের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। তাল মাঝেমাঝেই জেগে ওঠে। এবার জেগে ওঠার আগে কোনও ভূকম্পন হয়নি ঠিকই, তবে আশপাশের এলাকায় হাল্কা কম্পন অনুভূত হচ্ছিল।

২০২০ সালের জানুয়ারি মাসে এর আগে জেগে উঠেছিল এই আগ্নেয়গিরি। বহু বাড়ি, রাস্তা, খামার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ৩ লক্ষ ৮০ হাজার গ্রামবাসী সেসময় বাস্তুচ্যুত হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026