World

ধেয়ে আসছে কালমেগি, সরানো হল ৫ হাজার মানুষকে

ক্রমশ এগোচ্ছে সাইক্লোন কালমেগি। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় তার গতি হতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র তীরবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়াও। যদিও স্থানীয় আবহাওয়া দফতর মনে করছে স্থলভূমিতে আছড়ে পড়লে এই অতি প্রবল ঘূর্ণিঝড় অনেকটাই শক্তি হারাবে। তবে কোনও ঝুঁকির রাস্তায় হাঁটছে না ফিলিপিন্স প্রশাসন। ইতিমধ্যেই ৫ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিপিন্স প্রতিবছরই বড়সড় ঘূর্ণিঝড়ের শিকার হয়। ফিলিপিন্স বাঁচে ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে। কিন্তু উল্লেখযোগ্যভাবে গত প্রায় ১ বছরে তেমন কোনও বড়সড় ঘূর্ণিঝড় এই ভূখণ্ডে হানা দেয়নি। অবশেষে আসতে চলেছে কালমেগি। যা ২০১৯ সালে ফিলিপিন্সে আছড়ে পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় ঝড় হতে চলেছে। স্থানীয়রা অবশ্য এই ঝড়কে কালমেগি বলছেন না। তাঁরা নাম দিয়েছেন রামন।

ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের ওপর এই ঝড় আছড়ে পড়ার কথা। এখান দিয়েই স্থলভাগে প্রবেশ করবে সেটি। তার আগে এই বিশাল এলাকা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রের কাছে থাকা মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। ৫ হাজার মানুষকে সরানো হলেও আরও বহু মানুষকেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফিলিপিন্স বহু ঝড় সামলে অভ্যস্ত। তাই আগে থেকে যাবতীয় বন্দোবস্ত রাখতে চাইছে তারা। সম্পত্তি নষ্টের আতঙ্ক তো রয়েছেই। তবে তার আগে দরকার মানুষের প্রাণ রক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026