World

ভোর রাত থেকে সকাল পর্যন্ত পরপর ভূমিকম্প, মৃত ৮, ভাঙল বাড়ি

কতবার যে কম্পন অনুভূত হয়েছে স্থানীয় বাসিন্দারা তার সংখ্যা বলতে পারছেন না। এক এক জন এক একটা সংখ্যা বলছেন। আর এমন অগুন্তিবার কম্পন হওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। প্রথম কম্পনটা হয় স্থানীয় সময় শনিবার ভোর ৪টে ১৬ মিনিটে। তখন সকলে ঘুমে মগ্ন। ভোরের আলো ফোটেনি। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭। তারপর থেকে একটানা কিছুক্ষণ অন্তরই কেঁপে উঠেছে জমি। যা চলে সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত। তারপর থামলেও স্থানীয় বাসিন্দারা তো বটেই এমনকি নিশ্চিন্ত হতে পারছে না প্রশাসন। ফলে আবার কম্পনের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে তারা।

টানা যতগুলি কম্পন হয়েছে রিখটার স্কেল বলছে তার মাত্রা ছিল ৫.৪ থেকে ৫.৯-এর মধ্যে। অর্থাৎ এতবার কম্পন হলেও কম্পনের মাত্রা ছিল প্রায় এক। সাধারণত আফটার শকের মাত্রা কম হয়। কিন্তু এক্ষেত্রে যতবার কম্পন হয়েছে কম্পনের মাত্রার ফারাক খুব সামান্য। শনিবার এই ধারাবাহিক ভূমিকম্প ঘটেছে ফিলিপিন্সের উত্তর বাতানেস দ্বীপে। কম্পনের জেরে অনেকগুলি চার্চ ও বাড়ির ক্ষতি হয়েছে। অনেক জায়গা ধসে পড়েছে। কম্পনের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় প্রশাসনের তরফে বাসিন্দাদের বাড়ির মধ্যেই থাকতে বলা হয়েছে। ফিলিপিন্স প্যাসিফিক রিং অফ ফায়ার-এর ওপর অবস্থিত। ফলে এখানে ভূমিকম্প নতুন কিছু নয়। কিন্তু এদিনের ধারাবাহিক কম্পন স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে ওই এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। পরপর কম্পন হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026