বিস্ফোরণে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ফিলিপিন্সের চার্চ, ছবি - আইএএনএস
রবিবারের সকাল। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় সকাল সওয়া ৮টা। খ্রিস্টধর্মাবলম্বীরা প্রতি রবিবারই প্রার্থনা করতে স্থানীয় চার্চে হাজির হন। এদিন ফিলিপিন্সের সুলু প্রদেশের জোলো ক্যাথিড্রালেও তেমনই ভিড় হয়েছিল। ঠিক সেই সময়েই আচমকা জোড়া বিস্ফোরণ ঘটে চার্চে। একটি চার্চের মধ্যে যেখানে সকলে প্রার্থনার জন্য উপস্থিত হয়েছিলেন। অন্যটি হয় চার্চের গেটের মুখে। ২টি বিস্ফোরণের তীব্রতাই ছিল ভয়ংকর। ২ ক্ষেত্রেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এত মানুষের মাঝে তীব্র বিস্ফোরণের ফল কী হতে পারে তা অনুমেয়। ২৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বহু মানুষের অঙ্গহানি হয়। রক্তাক্ত অবস্থায় আর্ত চিৎকার করতে থাকেন সকলে। গুরুতর আহত ৭৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চার্চে তখন রক্তগঙ্গা বইছে। চারদিকে শুধু রক্ত আর ধ্বংসের ছবি। পোড়া গন্ধে টেকা দায়।
এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সরকারের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে যারাই এই ঘটনার পিছনে জড়িত তাদের ধরে কড়া শাস্তি দেওয়া হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…