World

তীব্র ভূমিকম্প, ১৫ সেকেন্ড ধরে কাঁপল ধরণী

ইন্দোনেশিয়ায় গত শুক্রবারই ভূমিকম্প অনুভূত হয়েছে। তারপরই ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৭.২। খাতায় কলমে তীব্র ভূমিকম্পের তালিকায় পড়ে এই মাত্রা। ১৫ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। আতঙ্কে সকলে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। গাড়ির হর্ন বাজতে থাকে। কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের ৫৪ কিলোমিটার তলায়। টেকটনিক প্লেটের নড়াচড়াই এই কম্পনের কারণ বলে জানানো হয়েছে।

তীব্র ভূমিকম্পের জেরে সমুদ্রের জলে স্ফীতি লক্ষ্য করা যায়। ফলে জারি হয় সুনামি সতর্কতা। একে ভূমিকম্প। তার ওপর সুনামি সতর্কতায় স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য সুনামি সতর্কতা তুলেও নেওয়া হয়। জানানো হয় সমুদ্রের জলে কিছুটা স্ফীতি লক্ষ্য করা গেলেও তা ভয়ংকর চেহারা নেয়নি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। তবে কম্পনের পর ১০টি আফটার শক অনুভূত হয়েছে। তবে সেগুলির মাত্রা ছিল কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026