পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়াল তেল সংস্থাগুলি। লিটার প্রতি পেট্রোলের দাম ২ টাকা ২১ পয়সা এবং ডিজেলের দাম ১ টাকা ৭৯ পয়সা বাড়ানো হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। এরফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ৭১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৫৬ টাকা ৯২ পয়সা। বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসের ১ ও ১৬ তারিখে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো বা কমানোর কথা ঘোষণা করে তেল সংস্থাগুলি। সেইমত বিদেশের বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দর বাড়ায় এই বছরের শেষ ঘোষণায় তেলের দাম বাড়াল তেল সংস্থাগুলি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…