ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে একটি স্থল বন্দরের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে তাঁদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্থল বন্দরের উদ্বোধনের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিস্তারের পথ আরও সুগম হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দক্ষিণ এশিয়ায় এটাই হল সবচেয়ে বড় স্থল বন্দর, যা দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রেও একটা মাইলস্টোন হয়ে রইল। তিনি আরও বলেন, প্রতিবেশি সব দেশের সঙ্গেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে চায় ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের ৫০ শতাংশই হয় পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে। দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বাণিজ্য পথ আরও বৃহত্তর আকারে কার্যকরী হতে চলায় খুশি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…