শাক-সবজি খাও, যৌন আবেদনময়ী হও। এই কথাটিকে জীবনের মূলমন্ত্র করে ২০১৭-র ‘হটেস্ট নিরামিষাশী’-র খেতাব জয় করলেন আলিয়া ভাট। আলিয়ার পাশাপাশি এই একই খেতাব গেছে প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওয়ের ঝুলিতেও। বিশ্বের বৃহত্তম প্রাণিসংরক্ষণ সংস্থা ‘পেটা’র তরফ থেকে আলিয়া ও রাজকুমারকে এবছরের উষ্ণতায় ভরপুর ব্যক্তিত্ব হিসেবে সম্মান দেওয়া হয়েছে।
খেতাব দখলের লড়াইয়ে এই দুই তরুণ তারকাকে জোর টক্কর দিতে তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, শাহিদ কাপুর, শ্রীদেবী ও কঙ্গনা রানাওয়াতের মতো প্রতিষ্ঠিতরা। তবে শেষ হাসিটা হেসেছেন আলিয়া আর রাজকুমারই। সৌন্দর্য ও অভিনয়গুণে এমনিতেই ভারতীয় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মহেশ ভাট কন্যা।
মাছ-মাংস-ডিম না খেয়েও যে নিজেকে সুস্থ সতেজ ও আকর্ষণীয় করে তোলা যায় সে কথাই প্রমাণ করলেন বলিউডের ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। আর ভারতের ‘নিউটন’ রাজকুমার। প্রাণিদের উপর দয়াশীল হওয়ার চেয়ে কোনও কিছুতেই বেশি ‘সেক্সিয়েস্ট’ হওয়া যায় না। প্রত্যেকদিন খেতে বসার মুহুর্তে ভক্তদের কাছে আলিয়া ও রাজকুমার তার স্বাক্ষর রাখতে পারায় স্বভাবতই উচ্ছ্বসিত ‘পেটা’।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…